শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

আ’লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হাজির জামায়াত নেতা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. সেলিম (সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি বহুতল ভবনের ছাদ ঢালাইয়ের ভোজ থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, পুলিশ পৌঁছালে সেলিম পালানোর চেষ্টা করেন এবং পড়ে গিয়ে আহত হন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর সেলিমকে ছাড়িয়ে আনার দাবিতে থানায় যান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা প্রফেসর জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আওয়ামী লীগ কর্মী। ঘটনাস্থল থেকে জামায়াত নেতা রুবেল আনছারী ফেসবুকে লাইভ করলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে প্রফেসর জাহাঙ্গীর আলম দাবি করেন, বিষয়টি রাজনৈতিক নয়, বরং কাতার টাওয়ার নির্মাণকাজে নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবগত নন বলেও জানান।

অন্যদিকে, সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, “সেলিম জুলাই আন্দোলনের সময় ছাত্রদের প্রতিহত করতে সংঘাতে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, “থানায় গিয়ে তাকে ছাড়ানোর কোনো ঘটনা ঘটেনি। ফেসবুক লাইভ সংক্রান্ত তথ্যও সঠিক নয়।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD