মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণের দাবি ইসরায়েলের

স্টাফ রিপোর্টার

ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী ওই অঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় চালু করা হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানায়, ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে।

ইরনার খবরে বলা হয়েছে, তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

 

এর আগে রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পরপরই ইরানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করল ইসরায়েল।

মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সর্বশেষ এ ঘটনাকে পরিস্থিতির নতুন অবনতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি ও আল জাজিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD