সোমবার | ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩

ইসরাইলের মৃত্যুদণ্ড আইনের বিরুদ্ধে মরক্কোয় হাজারো মানুষের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনিদের সমর্থনে এবং ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেওয়া নতুন ইসরাইলি আইনের প্রতিবাদে মরোক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার নাগরিক বিক্ষোভ মিছিল করেছেন। খবর আলজাজিরার।

এএফপির একাধিক সাংবাদিক জানিয়েছেন, রাবাতের মোহাম্মদ ভি অ্যাভিনিউতে প্রায় ৫,০০০ মানুষ ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা নেড়ে মৃত্যুদণ্ড ও গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

ন্যাশনাল অ্যাকশন গ্রুপ ফর প্যালেস্টাইনের আয়োজিত এই বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একত্রিত হয়েছিলেন।

এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়োজক আজিজ এল হান্নাউই বলেন, ‘আমরা সেই ফিলিস্তিনি বন্দীদের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি, যারা এই নতুন মৃত্যুদণ্ড আইনের কারণে হুমকিতে পড়েছেন।

এই আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক আদালত ‘সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে স্বাভাবিক শাস্তি।

বিক্ষোভকারীরা ইসরাইল-মরক্কোর সম্পর্ক স্বাভাবিকীকরণের ২০২০ সালে চুক্তিরও সমালোচনা করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD