রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস, কনস্টেবল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেয়া ওয়াকিটকির গোপন বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার কনস্টেবল অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন এবং খুলশী থানায় প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট রাতে কমিশনার মাঠে মোতায়েন কর্মকর্তাদের উদ্দেশে ওয়াকিটকিতে নির্দেশ দেন, ওয়াকিটকিতে দেয়া এই গোপন বার্তার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম জানান, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD