রবিবার | ৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩

কালুখালী

কালুখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন

শহিদুল ইসলাম

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী,হারমোনয়াম ও হাইজিন সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী – ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন কাজের উদ্বোধন করেন।
বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ – উল – হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান আলী, সূর্যদিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মালেক,ধুবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা প্রশাসন এডিবির( বিশেষ) বরাদ্দ থেকে এসব উপকরন বিতরন করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD