রবিবার | ৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩

ফরিদপুর

কিডনি প্রতিস্থাপনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা হামিদুর রহমানের

আশরাফ উদ্দিন তারা

ফরিদপুর সদর উপজেলার মান্ডর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান তাঁর কিডনি রোগে আক্রান্ত স্ত্রী হালিমা আক্তারের (২১) চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক সহায়তা কামনা করেছেন।
জানা গেছে, হালিমা আক্তার দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. স্বপন কুমার মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত কিডনি প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা গ্রহণ করা জরুরি।
হামিদুর রহমান জানান, তাঁর শাশুড়ি স্বেচ্ছায় মেয়েকে একটি কিডনি দান করতে সম্মতি দিয়েছেন। তবে কিডনি প্রতিস্থাপন, অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা বাবদ প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চিকিৎসার ব্যয়ে পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে তিনি মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। পাশাপাশি দেশের বিত্তবান ব্যক্তি, সমাজের হৃদয়বান মানুষ এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য, প্রয়োজনীয় সহায়তা পেলে তাঁর স্ত্রীর কিডনি প্রতিস্থাপন সম্ভব হবে এবং একটি জীবন রক্ষা পাবে।
সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা বিকাশ নম্বর ০১৮৮০-৭৭৭৭১০-এ যোগাযোগ করতে পারেন। এছাড়া সোনালী ব্যাংক, ফরিদপুর সদর উপজেলা শাখার হিসাব নম্বর ২০০৮১০১০১৪১৪২-এ আর্থিক সহায়তা পাঠানো যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD