মঙ্গলবার | ৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৬ ডাকাত সদস্য আটক, দেশীয় অস্ত্র ও পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে অবস্থান করছে। খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে আটক করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বড় কাটার, একটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি ধারালো হাসুয়া, একটি লোহার তৈরি দুফলা অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD