১৯৯৪ সালের আজকের এই দিনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৪২তম ব্যাচের সৈনিকদের প্যারেডের মাধ্যমে পাসিং আউট সম্পন্ন হয়।
দীর্ঘ প্রশিক্ষণের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর দেশপ্রেমের শপথ নিয়ে সেদিন তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
আজ ৩২ বছর পরেও সেই দিনের স্মৃতি আমাদের সবার হৃদয়ে অমলিন হয়ে আছে। একসাথে কাটানো সেই প্রশিক্ষণের দিনগুলো, বন্ধুত্ব, কষ্ট আর গর্ব, সব আজও চোখের সামনে ভাসে।
৪২তম ব্যাচের সকল গর্বিত সৈনিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা বেঁচে আছেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন।









