শুক্রবার | ২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দাবি ও শর্ত পূরণ না হলে ‘নির্বাচন হবে না’: জামায়াত

ষ্টাফ রিপোর্টার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, পিআর, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিতের মতো শর্ত ও দাবি পূরণ না হলে ‘নির্বাচন হবে না’। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এমনকি এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের আপত্তি নেই। আমাদের পক্ষ থেকেই ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল।

জামায়াতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি—সবার সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে।

জামায়াতের সাবেক এ সংসদ সদস্য বলেন, ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো দৃশ্যমান নয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যেটা এখনো অনুপস্থিত। আমাদের এ উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে ইসি আশ্বস্ত করেছে।

পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নে হামিদুর রহমান আযাদ বলেন, ফেয়ার ইলেকশনের ব্যাপারে আমরা সবসময় সিনসিয়ার ছিলাম। পিআর পদ্ধতিটা আমরা মনে করি দেশের জন্য কল্যাণকর হবে। এটি বেস্ট পদ্ধতি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD