বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

নকল স্বর্ণের ফাঁদে প্রতারণা: জামালপুরে চক্রের ৪ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

এমদাদুল হক , জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। এসময় প্রতারণায় ব্যবহৃত সামগ্রীসহ ভুক্ত ভোগীর স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেলান্দহ থানার মামলা নং-১৮ (জিআর নং-৮২/২৬), তারিখ ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, পেনাল কোড ১৮৬০ এর ৪১৭/৪২০/৩৭৯/৩৪ ধারায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা:হলেন, মোঃ দুলাল শেখ (৩৭), মেঘারবাড়ী, মেলান্দহ,আব্দুল হালিম (৩৫), পশ্চিম শ্যামপুর, মেলান্দহ, মোঃ সুজন শেখ (৪৫), মেঘারবাড়ী, মেলান্দহ,মোঃ রাশেদ (৪০), মেঘারবাড়ী, মেলান্দহ। উদ্ধারকৃত মালামাল
প্রায় ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা)
১টি নকল সোনালী রঙের স্বর্ণের বিস্কুট (প্রতারণার কাজে ব্যবহৃত)
প্রতারক চক্রটি কৌশলে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে মানুষের মধ্যে লোভ সৃষ্টি করত। পরে কম দামে স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আসল স্বর্ণালংকার হাতিয়ে নিত। সর্বশেষ ঘটনায় এক নারীকে একই কৌশলে প্রতারণা করা হয়।
ঘটনার পর মেলান্দহ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রেজাউল করিম,সহ  পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।
এছাড়াও পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে চুরি, প্রতারণা, মাদক ও সহিংসতার অভিযোগ রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, সংঘবদ্ধ প্রতারক চক্র দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
নকল স্বর্ণের ফাঁদে পড়ে প্রতারিত না হতে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। সন্দেহজনক প্রস্তাব বা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD