বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জে অটোটেম্পু-অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট

সিরাজগঞ্জে জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ–১৯৮৫) এর  এি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জ অডিটোরিয়ামে ইউনিয়নের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা যারা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক এবং চালক আপনারা জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছেন।  আপনারা এমন কিছু  কাজ করেন যেটা আমরা কল্পনাও কখনও করতে পারিনা যে, পথচারী বা সিএনজি  যাত্রী বিপদ গ্রস্থ  মানুষেরকে আপনারা দ্রত  হসপিটালে পৌছিয়ে আপনারা মানুষদেরকে সেবা দেন এটা অনেক বড় সওবের কাজ।  তাই আজকে সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের এি — বার্ষিক সাধারণ সভায়  আগামীতে একটি সুন্দর নতুন কমিটি হবে এই  কমিটি  কোন বানিজ্য করবেন না আপনারা কখনো নিজেদের মধ্যে কোন দন্ড রাখবেন না।   আমি চাই আমার শ্রমিক ভাইয়েরা ভালো থাকুক তিনি আরো বলেন,
“ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থান এ দেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।” শ্রমজীবী মানুষসহ এই ইউনিয়নের নেতাকর্মীরা সব সময় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, নূর কায়েম সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সিএনজি মিশুক মালিক সমিতির সভাপতি মোঃ রঞ্জু প্রামানিক, শ্রমিক দল নেতা মোঃ বিশা সেখ, ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান উজ্জ্বলসহ আরও অনেকে।
উল্লেখ্য, ইউনিয়নের বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন আল আমীন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোরাদুজ্জামান মুরাদ। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এম. এ. ওয়াহাব।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের অধিকার, সংগঠনের ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD