বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল উদ্ধার পুলিশের

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

‎বুধবার (২২ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সেগুলোর মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার (১ মার্চ) থেকে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ৫১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

‎সোমবার (২০ এপ্রিল) থানা সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জ পল্টন মডেল থানা উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD