বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গুলি

লালপুর ( নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে গুলি করা হয়েছে।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) রাত ১১:৩০মি: দিকে লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ওসমান মন্ডলের বাড়িতে তার ছেলে সিরাজের শয়ন ঘরে প্রতিপক্ষ নাসিরের নেতৃত্বে গুলি করা হয়। এ সময় সিরাজ বাড়ির উঠানে থাকায় দৌড়ে পালিয়ে যায়।
সিরাজ জানায়, নওপাড়া গ্রামের নাসিরের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাসিরের নেতৃত্বে গুলি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি উঠানে থাকায় দৌড়ে পালিয়ে পুলিশে খবর দিই। পুলিশ রাতে এসে গুলির খোসা উদ্ধার করেছে।
এ ব্যাপারে নাসির জানায় , সিরাজের বিরুদ্ধে আমার মামলা করা আছে, তারা মামলা তুলে নিতে চাপ দিলে আমি রাজী হয়নি। সিরাজেরা নিজেরাই এঘটনা ঘটিয়ে আমাকে চাপে রাখতে চাই, যাতে মামলা তুলেনি । এটা তাদের যড়যন্ত্র।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গুলি হয়েছে, খোসা পাওয়া গেছে , তবে কিভাবে হলো এটা বলা এমুহুর্তে সম্ভব না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD