নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ওমর ফারুক নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে নিজ গ্রামের বাড়ি আলমনগর এলাকার একটি মসজিদ থেকে বের হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ওমর ফারুক নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।
তবে কী কারণে এবং কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়টি নবীনগর থানা সুত্রে জানা গেছে, এবং রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।









