মঙ্গলবার | ৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩

নোয়াখালীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুরের লতিফপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইন উদ্দিনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত তিন পরীক্ষার্থীকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD