বৃহস্পতিবার | ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে বোমাসদৃশ বস্তু, সতর্ক অবস্থানে পুলিশ

আজাহারুল ইসলাম আজাহার

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের হেল্পডেস্কের সামনে লাল রঙের কস্টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। একটি চেয়ারের ওপর বস্তুটি রাখা অবস্থায় পাওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়জুড়ে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, গতরাতে কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে। পরে নিরাপত্তার স্বার্থে বস্তুটি রাখা স্থানটি লাল ফিতা দিয়ে ঘিরে রাখা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সকালে কার্যালয়ে এসে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান। বিষয়টি জানার পর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তবে এটি আসলেই বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, বস্তুটির প্রকৃত পরিচয় নিশ্চিত না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD