পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে জাফির হোসেন বিনোদ নামের এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ) সুজানগর উপজেলা হাটখালী গ্রামের দক্ষিণপাড়া শুকুর মোল্লার বাড়ির পাশে এই ঘটনা ঘটে। আহত জাফির হোসেন বিনোদ (১৯) হাটখালী গ্রামের তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে।
জাফির হোসেন বিনোদ এ বছর পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
স্থানীয়রা জানান, সাগর, নাঈম ও মিজু সরদার জোরপূর্বক তোফাজ্জল হোসেনের পৈত্রিক ফসলি জমি দখল করতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সাগর, নাঈম ও মিজু দেশীয় অস্তসস্ত দিয়ে বিনোদের উপর ঝাপিয়ে পরে, এক পযার্য় সাগর সরদার জাফির হোসেন বিনোদকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় গুরুত্ব আঘাত করলে বিনোদ মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা জাফির হোসেন বিনোদকে উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন বলে জানান আহত বিনোদের বড় ভাই জামিল হোসেন সজীব।
আহত জাফির হোসেন বিনোদের ভাই ঐদিন রাতেই জামিল হোসেন সজীব ৫ জনকে আসামি করে সুজানগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
তবে এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন মুঠো ফোনে বলেন – মামলা এন্টি করা হয়েছে, মামলার নম্বর -৭,দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।









