শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

পাবনা

পাবনায় বিপিএইচসিডিএ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম মোর্শেদ রানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকাল ৫টায় পাবনা সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন প্রেসিডেন্ট কাচ্চি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, এএসপি (সার্কেল), এনএসআই-এর যুগ্ম পরিচালক তোফিক ইকবাল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরফুল আহসান ভূঞা।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান (পিন্টু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান।
এ সময় বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজের কল্যাণে স্বাস্থ্যসেবা খাতকে আরও মানবিক ও সেবামূলকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD