” শব্দ নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায়
আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বুধবার ( ২৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ এর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন, , নিয়ন্ত্রণহীন শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের হর্ন, নির্মাণ কাজ ও শিল্পকারখানার শব্দ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তিনি আরও বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকা, নির্ধারিত সময়ের বাইরে উচ্চ শব্দে মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, , শব্দ দূষণ মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দদূষণ মানব দেহের কান দিয়ে প্রবেশ করে মস্তিস্কে প্রবেশ করে ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হয়ে পড়ে। এ থেকে সকলকে সতর্ক হতে হবে। শব্দ দূষণের ক্ষতির কথা বলে শেষ করা যাবে না। শুধু সচেতন হতে হবে। আমাদের সংস্কৃতিগত পরিবর্তন দরকার, যার মধ্য দিয়ে আমরা শব্দ-সন্ত্রাসকে রুখে দিতে পারব। অহেতুক উচ্চ শব্দ করা এড়াতে হবে। অনুমতি ব্যতীত সভা-সমাবেশ-সামাজিক অনুষ্ঠানে মাইক বাজানো নিষিদ্ধ করা, জেনারেটর ও সকল প্রকার যন্ত্রের মানমাত্রা নির্ধারণ করা, শব্দ দূষণ বিধিমালা, ২০০৬ বাস্তবায়ন করার দাবি
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, সহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট, পরিবহন মালিক, শ্রমিক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ও প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীগণ সহ আরে অন্যন্যরা উপস্থিত ছিলেন। শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।









