শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ

ষ্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে ড. ইউনূস একথা জানান।

ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসাবান্ধব।

রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিংয়ে কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান ভূমিকা রাখবে এই সমস্যার টেকসই সমাধানে।

এর আগে সকাল ১০টায় পুত্রাযায়ায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহীম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD