মঙ্গলবার | ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বরগুনা

বরগুনায় সড়কে রাখা অবৈধ বালুর ড্রেজার পাইপে দুর্ঘটনা, নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটায় সড়ক দিয়ে অবৈধ ভাবে লাইন নেয়া পাইপের সাথে ধাক্কা লেগে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে রাশেদা বেগম (৫০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম এ ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

এর আগে সোমবার রাত ১০ টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পাথরঘাটা বাজার থেকে রাশেদা বেগম ছেলে শাহজালালের মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে কাঠালতলীর চৌরাস্তা এলাকায় পৌছালে সেখানে সড়কের মাঝখান দিয়ে অবৈধ ভাবে প্রায় দুই মাস ধরে রাখা বালুর ড্রেজার পাইপের সাথে ধাক্কা লেগে ছিটকে সড়কের উপর পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তাতক্ষনিক তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো জানা গেছে, প্রায় দুই মাস ধরে অবৈধ ভাবে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এ জন্য সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার বিষয়টি জানানো হলেও পাইপ অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো ধরনের সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তাঁরা পাইপটি দেখতে পাননি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁরা মরদেহ পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD