শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিপিএলে ফিরছেন তামিম ইকবাল?

গত ২৪ মার্চ দু’বার হার্ট অ্যাটাক হয় বাংলা ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন তামিম। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি তামিম।

তবে বিপিএল সামনে রেখে তামিমের খেলা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। প্রশ্ন উঠেছে- বিপিএল দিয়ে কি আবার মাঠে ফিরছেন তামিম ইকবাল? অবশ্য প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলতে তামিমকে পরামর্শ দিয়েছেন জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেওনার ইয়াকুব চৌধুরী ডালিম। যদিও দিন দুয়েক আগেই তামিম জানিয়েছিলেন চেষ্টা করবেন বিপিএল দিয়ে ফেরার জন্য।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব- মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব– অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD