শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

মঠবাড়িয়ার ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলোচিত ইউসুফ শরীফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৩ জুলাই) র‍্যাব-৮, বরিশালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৮, বরিশাল, র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাবের ফেনী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে লক্ষ্মীছড়ি উপজেলার পুরোনো উপজেলা ভবনের সামনে থেকে আরাফাত শরীফকে গ্রেপ্তার করেন। তিনি মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে পূর্ববিরোধের জেরে ইউসুফ শরীফকে কৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক শরীফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।

র‍্যাবের ভাষ্য, ঘটনার পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু হয়। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরাফাত শরীফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD