আজ (১৪ আগস্ট ২০২৫) বৃহস্পতিবার বেলা ১১ টায় ফরিদপুরের মধুখলী থানার উদ্যোগে অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম,প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,মধুখালী থানায় পুলিশ আছে থাকবে তবে মাদক থাকবে না। মাদক নিয়ন্ত্রণ করতে সরকারের আরও একটি বিভাগ রয়েছে, সেটি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সে বিভাগটিও কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন,আপনারা পুলিশকে তথ্য দিয়ে,সামাজিক প্রতিরোধ গড়ে তুলে,প্রয়োজেন মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করে সহযোগিতা করতে পারেন।
মধুখালী থানা চত্ত্বরে পুলিশের আয়োজনে ‘পুলিশকে সহায়তা করি- মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতি,ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে ওপেন হাউজ ডে উপলক্ষে তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা জামায়াত ইসলামী’র আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম আবুল,আব্দুল আলিম মানিক,ফরিদুল ইসলাম সাগর,উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু,উপজেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মোঃ কামাল হোসেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন,ছাত্রদল নেতা রেদওয়ান আবেদীন,ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাবলু কুমার রায়,সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান,পৌর বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম ফকির,জেলা কৃষক দলের সহসভাপতি আলি মনসুর দাউদ,জাতীয় নাগরিক পার্টির,যুগ্ম সমন্বয়কারী হাফেজ ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান মিঠু,মোঃরাজিব মোল্লা,মধুখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মৃধা মন্নু,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাকিব হোসেন চৌধুরী ইরান,গোলাম কিবরিয়া,বদরুজ্জামান বাবু,সাব্বিরুদ্দিন শেখ সাব্বির,ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ,কৃষকদল,যুবদল, ছাত্রদল,ছাত্রশিবির,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।









