শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবস

লালমনিরহাটে পুষ্পস্তবক অর্পণ, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন

হেলাল হোসেন কবির, লালমনিরহাট

লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন লালমনিরহাট কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহিদ এঁর স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামিদুর রহমান প্রমুখ। এ সময় শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুর ৩টায় হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কালেক্টরেট মাঠে জেলা পরিষদের আয়োজনে আমার চোখে জুলাই বিপ্লব ৩৬ জুলাই স্বপ্নের বাংলাদেশে নতুন সূর্যোদয় জুলাই কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জুলাই কনসার্টে হৃদয় জেজে এন্ড ফ্রেন্ডস, টঙের গান, নাদিয়া আফরীন মৌরী সংগীত পরিবেশন হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD