শুক্রবার | ৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন ও তার সহযোগী রিদয় মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। এ সময় ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক খোকন পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে রিদয়কে (১৯) ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। ওই ঘটনার পর ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন।

/এসআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD