বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

রাশ রিসোর্ট

শ্রীপুরের ‘রাস’ রিসোর্টে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ,নাট্যনির্মাতা মাসুদের বিরুদ্ধে মামলা

আব্দুর রহমান

গাজীপুরের শ্রীপুরে নাটকে অভিনয়ের প্রলোভন দিয়ে এক অভিনেত্রীকে ‘রাস’ নামক রিসোর্টে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগে উল্লেখ করেন, ‘চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিংয়ের সময় পরিচালক নাসির উদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন। একসঙ্গে দু-একটি নাটকের শুটিংও করি। হঠাৎ ঘটনার দিন রাতে শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান। ২১ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার রাস রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর মাসুদ ও তার সহকারী বাবর আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন।’

তিনি আরও বলেন, ‘পরিচালক ও তার সহযোগী সংঘবদ্ধ ধর্ষণের পর বয়স্ক এক ব্যক্তিও আমাকে ধর্ষণ করেন। তাকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসাবে পরিচয় দেওয়া হয়। এরপর ভয়ভীতি দেখিয়ে বাবর আমার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন এবং আমাকে রিসোর্ট থেকে বের করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস রিসোর্টের বিরুদ্ধে বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এখানে প্রায়ই তরুণ-তরুণীরা রুম ভাড়া নেয়। দিনের বেলাতেও চলে অনৈতিক কাজ। কিন্তু কর্তৃপক্ষ সবসময় অস্বীকার করে।

ঘটনার পর রাস রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ওয়েবসাইটে দেওয়া নম্বরে কথা হয়। কিন্তু তারা মালিকপক্ষের নম্বর দিতে অস্বীকৃতি জানান। শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD