আদালতের আদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।
সোমবার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গতকালের (১৯ জুলাই) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধূরী জাবেদ এর গুলশানের দুই ফ্ল্যাটে অভিযান করে থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (এর মধ্যে রোলেক্সের ৪টি), ৩ সেট মুক্তার (পার্ল) গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার। যা অভিযানে উদ্ধার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আদালতের নির্দেশনা মেনে আজও ইনভেন্টরি কাজ শুরু করেছে। গতকাল (রোববার) সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরির কার্যক্রমে বিপুল সম্পদের পাওয়া গেছে। আজকের অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ক্ষমতার পট পরিবর্তনের পর সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের শুরুতে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে সাত সদস্যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল। টিম লিডারের বদলিজনিত কারণে টিম পুনর্গঠন হয়েছে।









