স্বেচ্ছায় রক্ত দতাদের সংগঠন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স (S.B.F) কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মওলানা ভাসানী কলেজ চত্বরে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের সার্বিক সহযোগিতায় ও
রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ মওলানা ভাসানী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সেরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স গ্রুপ সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদেরকে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে এটা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। রক্তের গ্রুপ জানা থাকলে স্বাস্থ্য বিষয়ে অনেক উপকার হয়। আমাদের সকলের উচিত রক্ত দাতাদের সংগঠন কে সহযোগিতা করা। এ মৎ উদ্যোগ কে আমি সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স’র কে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক জুয়েল রানাসহ মওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষক /শিক্ষিকা, কর্মকর্তা /কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।









