বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

সোনারগাঁয়ে জব্দ দুই হাজার ৬০০ লিটার ডিজেল

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে মজুত করা দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে এক অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সোনারগাঁ থানা পুলিশও সহযোগিতা করেন।

পুলিশ জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ নম্বরের একটি পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করার সময় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, অবৈধ মজুত ও অধিক মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD