বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩
সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা

হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার!

বিনোদন প্রতিবেদক

বিভিন্ন সময়ে নানান ইস্যু নিয়ে বেশ আলোচনায় থাকেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নিজের অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

অভিনয় থেকে দূরে সরে গেলেও নিজেকে হারিয়ে যেতে দেননি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিকমাধ্যমে নিজের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সক্রিয় থাকেন তিনি। মুহূর্তগুলো ভাগ করেন ভক্তদের সঙ্গে।

বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী। সেখানে নতুন পেশায় মনোযোগ দিচ্ছেন তিনি।

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন তিনি। সাধারণত প্রভা কোনো বাজে মন্তব্যের জবাব দেন না। তবে এবার জবাব দিতে বাধ্য হয়েছেন।

প্রভা এর জবাব দিয়েছেন। তিনি লিখেন- ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’

এদিকে প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন তার ভক্তরা।

এর আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল প্রভার। তার একটি ইস্যু ছিল এক ব্যক্তিগত ভিডিও নিয়ে। প্রসঙ্গটি নিয়ে প্রভার হিজাব পরা ছবিতে একটি নেতিবাচক মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক আইডি থেকে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD