বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সেল কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। পার্টির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কমরেড নজরুল ইসলাম জোয়াদ্দার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড জৌতি শংকর ঝন্টু।
উপজেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক কমরেড শেখ মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক অরুন কুমার সরকার,শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি এশারত আলী খান, সিনিয়র সহসভাপতি আব্দুল গনি খান প্রমুখ বক্তব্য প্রদান করেন।









