কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে রাত সাড়ে এগারোটার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি, অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলমের অকাল ও নৃ/শংস মৃ/ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান।
নিজ বাড়িতে প্রবেশের সময় স/ন্ত্রাসীদের ব/র্বরোচিত হা/মলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জনাব জাহাঙ্গীর আলম শেষ নিঃ/শ্বাস ত্যাগ করেন।
জনাব ফজলুর রহমান জানিয়েছেন, জাহাঙ্গীর আলম কেবল দলের একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত পুরাতন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অন্যতম প্রধান নির্ভরতা ও বিশ্বাসের প্রতীক।
রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে জনাব ফজলুর রহমান তাঁকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তাঁর এই আকস্মিক ও নি/র্মম বিদায় সংসদ সদস্য মহোদয়ের ব্যক্তিগত জীবনের এক বিশাল এবং অপূরণীয় ক্ষতি। জনাব ফজলুর রহমান মনে করেন, জাহাঙ্গীর আলমের মতো একজন ত্যাগী নেতাকে হারিয়ে মিঠামইন তথা গোটা কিশোরগঞ্জ বিএনপি পরিবার আজ অভিভাবকহীন হয়ে পড়ল।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া করেছেন।
একই সাথে শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও সহকর্মীদের এই চরম শোক সহ্য করার তাওফিক দানের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন।









