শনিবার | ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

এসএসসি -৯৪

কুষ্টিয়ায় সারা দেশের এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু মেলা অনুষ্ঠিত*

এম এ বারেক

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর বন্ধুত্বের বন্ধনে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলাদেশ থেকে আগত এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু মেলা।

গতকাল কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এই মিলনমেলায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের মিলনমেলায় পুরো অডিটোরিয়াম এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর স্মৃতিচারণ, পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আয়োজক কমিটিতে ছিলেন,এস এম শফিউল আযম,শামসুন্নাহার রেখা,আরিফা লাবনী,শরিফুল ইসলাম,হোসনে আরা জামান,মনোয়ারা মুন্নি,আনোয়ার হোসেন,মাহবুবুল ইসলাম,দেলোয়ার হোসেন,নুরুল ইসলাম,শাকিলা দোলা,শরিফুল ইসলাম নাহিদ,আব্দুল হাই মিয়া শামীম,মুসলিমা আক্তার টপি,মিজানুর রহমান সহ আরও অন্যান্য বন্ধুরা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে তাঁরা অক্লান্ত পরিশ্রম করেন।

অনুষ্ঠানে আগত বন্ধুরা বলেন, ৩২ বছর পরও বন্ধুত্বের এই টান এখনো অটুট। এমন আয়োজন বারবার হোক, এটাই সবার প্রত্যাশা।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলা করার আশা ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD