৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরের হয়ে এবারের আইপিএল মাতাবেন বাংলাদেশের অন্যতম সেরা বোলার এবং বিশ্বসেরা কার্টার মোস্তাফিজুর রহমান। অবশ্য ১৮ কোটি রুপিতে কেকেআরে খেলবেন শ্রীলংকার ফাস্ট বোলার পাথিরানা। সেরা এই বোলার জুটির পারফরম্যান্স দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে। মোস্তাফিজকে নিয়ে উচ্ছাস বেশি পরিলক্ষিত হচ্ছে ।মাত্র ২৪ মিনিটে কেকেআরের অফিসিয়াল ফেসবুকে মোস্তাফিজের ছবি পোস্ট করা হয়েছে, সেখানে প্রায় ৬৫ হাজার লাইক পড়েছে, অন্যদিকে পাথিরানার পোস্টে এক ঘন্টায় লাইক করেছে ৩০ হাজারের মতো। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম আজ মোস্তাফিজময় উঠেছে। বাংলাদেশের কোটি কোটি দর্শক সহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই জুটির বোলিং দেখার অপেক্ষায় আছেন।









