রবিবার | ৪ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩

কালুখালী

মদাপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

শহিদুল ইসলাম

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদাপুর ইউনিয়নের গরিয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্থানীয়দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পাশাপাশি এলাকার মানুষকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কালুখালী থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক প্রতিরোধে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির অন্যতম নেতা আজমীর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও বক্তারা মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মাদক বিরোধী আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD