বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ার শাপলা বিলে নৌকা ডুবিতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার সময় কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে এ দুর্ঘটনা ঘটে।

মামুন, মাহিম, বাইজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হয়। একটি নৌকা ভাড়া করে টিকটিক করার জন্য ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝি ও পাঁচ বন্ধুসহ পানিতে তলিয়ে যায়। স্থানীয় এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে মোঃ বাইজিদ (২৫) নামে একজন মারা যায়, মাহিম নামের অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত মো: মাহিন (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে ও অপরজন বায়েজীদ ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা বলেন, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বিলের কাছে গিয়ে শুনতে পান দু’জন পানিতে তলিয়ে গেছে। পরে পানি থেকে পানি থেকে তাদের উদ্ধার করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, শুক্রবার সকালে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলের শাপলা দেখতে ঘুরতে আসে পাঁচ বন্ধু।

তারা একটি নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় অসাবধানতা বশত পাঁচ বন্ধু ও মাঝিসহ তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় ও দু’জন উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, মাহিম নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD