জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে আজ সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । এ সময় জাতীয় কবির পরিবারের সদস্য সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।









