রবিবার | ২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

ষ্টাফ রিপোর্টার

আগামী ১৫ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে এ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এটি আগামী ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।”

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেবেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে কমিশনের পক্ষ থেকে ১৫ অক্টোবর বুধবার বিকেলে অনুষ্ঠানটি আয়োজনের কথা জানানো হয়েছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD