বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

বালিয়াকান্দি উপজেলা সমিতি

ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির পরিবার দিবস পালিত

বিশেষ প্রতিনিধি

ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির পরিবার দিবস ৯ জানুয়ারি গাজীপুরের সালনার নামিরা রিসোর্ট এ অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বালিয়াকান্দি উপজেলার সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী- ২ আসনের বিএনপি মনোনীত এম পি প্রার্থী হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দির কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পিএসসি’র সাবেক সদস্য সর্বজন শ্রদ্ধেয় জনাব মোঃ শাহজাহান আলী মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান শওকত সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ডি এন চ্যাটার্জি, অধ্যাপক ডাক্তার নুরুজ্জামান খসরু, ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর বাংলা জাতীয় পত্রিকা “দৈনিক চিত্রে”র সম্পাদক ও প্রকাশক মোঃ ইউনুছ আলী,জহুরুল ইসলাম, খন্দকার মসিউল আজম চুন্নু, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু,কামরুল হাসান কেনেডি, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান, ব্যবসায়ী বজলুর রহমান স্বপন সহ ঢাকায় বসবাসরত বালিয়াকান্দি উপজেলার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অত্যন্ত প্রাণবন্ত সংগীত আনুষ্ঠান আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি  কায়েমুজ্জামান খান এবং উপজেলা সমিতির সাধারণ সম্পাদক যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা  সিদ্দিকুর রহমান লিটন ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD