বুধবার | ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

কালুখালী

দলকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন —হারুন অর রশীদ, এমপি

শহিদুল ইসলাম

রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বলেছেন, দলকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। দেশকে অশান্ত করার জন্য ফ্যাসিবাদ শক্তি, নানা চক্রান্ত করে যাচ্ছে। এদের ব্যাপারে সজাগ থাকুন। ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ প্রতিহত করুন।
তিনি আরো বলেন, সরকার সকলের বাসযোগ্য সমাজ বিনির্মানের জন্য কাজ করছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ মঙ্গলবার বিকেলে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এড: লিয়াকত আলী বাবু, , সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব,   মদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফকির আব্দুল কুদ্দুস, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, শাহ জালাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মঞ্জুর হোসেন মনজু, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান, ছাত্রদলের সভাপতি জামাল খান, মহিলা দলের নেত্রী মিসেস মেরিনা প্রিন্স, আকলিমা বেগম প্রমূখ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার পর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD