সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩

নবীনগরে তরুণদের স্বপ্ন গড়ার যাত্রা: অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনের ৩য় সেমিনার সম্পন্ন ‎

তানজিনা শিলা,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষ, আত্মবিশ্বাসী ও ইতিবাচক চিন্তার নাগরিক হিসেবে গড়ে তুলতে “সার্বজনীন গ্রুপ” ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) আয়েশা আমজাদ টাওয়ারে অনুষ্ঠিত হয় ২০তম সেশনের ৩য় সেমিনার, যেখানে অংশ নেয় ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী।
‎প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখছেন আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল, ইতিবাচক মানসিকতা গঠন, এবং বহুমুখী দক্ষতা অর্জনের নানা দিক। ক্লাসে প্রাথমিক চিকিৎসা, ব্লক বাটিক কাজ, কম্পিউটার শিক্ষা সহ ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
‎সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আমরা চাই নবীনগরের তরুণরা শুধু চাকরি খোঁজার মানুষ না হয়ে, নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করুক। প্রত্যেকে নিজের জীবনের উদ্যোক্তা হোক।”
‎সঞ্চালনায় ছিলেন জামাল হোসেন পান্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার সহ আরও অনেকে।
‎পরিচালক তানজিনা আক্তার শিলা জানান,“আমরা শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নই; প্রতিটি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদান করছি এবং কোর্স শেষে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি।”
‎এর আগে গত ২১ সেপ্টেম্বর ১৯তম ব্যাচের ৪২ জন তরুণ-তরুণী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ ও সম্মানী ভাতা গ্রহণ করেছেন।
‎সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ নবীনগরের তরুণ সমাজে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। ফ্রি প্রশিক্ষণের এই ধারাবাহিক আয়োজন শুধু দক্ষতা বৃদ্ধিতেই নয়, তরুণদের আত্মনির্ভরশীল ও ইতিবাচক ভবিষ্যতের পথে এগিয়ে নিচ্ছে।
‎স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করছেন, সার্বজনীন গ্রুপ আজ নবীনগরের তরুণদের জন্য এক আত্মবিশ্বাস ও সম্ভাবনার স্কুল হয়ে উঠেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD