শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

নবীনগর

নবীনগরে সর্ব্ব ধর্ম্মগীত ও মলয়া সঙ্গীত  প্রতিযোগিতা অনুষ্ঠিত 

তানজিনা আক্তার শিলা

‎’তোমাকেই খুঁজছে সাতমোড়া’ গাও ভক্তি ভরে কণ্ঠ উজাড় করে এমন শ্লোগানে নবীনগরে সর্ব্ব ধর্ম্মগীত ও মলয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ  কান্তি কুমার ভট্টাচার্য।
‎মলয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতমোড়া আনন্দ আশ্রমের সিনিয়র সহ-সভাপতি  স্বরূপ রতন দত্ত দয়ালমণি। সভাপতিত্ব করেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান,শিল্পাঙ্গন ও নবীনগর প্রেসক্লাব সভাপতি  মোহাম্মদ হোসেন শান্তি।
‎প্রতিযোগিতায় সর্ম্ম ধর্ম্মগীত ও মলয়া সংগীত প্রতিযোগিতায় দুইটি বিভাগে শিক্ষার্থী ও সাধারণ শিল্পীরা অংশগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও উন্মুক্ত বিভাগে প্রতিযোগীরা তাদের সংগীত পরিবেশন করেন।
‎সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ অঞ্জন নাগ, কামরুল হুদা পথিক,গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।
‎আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD