বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

কুমিল্লা

নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু তোলায় প্রকৌশলীর কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার গোমতী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ লাখ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু তোলার সময় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম, তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, এলজিইডি-এর নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণের সুযোগ নিয়ে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওহিদুল ইসলামকে ১০ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজারটিও অপসারণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD