বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি খালে পড়ে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “চালকের চোখে ঘুম আসায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোমবার সকালে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD