শুক্রবার | ২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩

এশিয়া কাপের ফাইনাল

পাকিস্তানকে নাস্তানাবুদ করে চ্যাম্পিয়ন ভারত

ডেস্ক রিপোর্ট

অল্প পুঁজি নিয়েও পাওয়ার প্লে-তে দুর্দান্ত বোলিংয়ে লড়াইয়ে বার্তা দিয়েছিল পাকিস্তান। কিন্তু চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতকে পথ দেখালেন তিলক ভর্মা। তার অপরাজিত ফিফটিতে দল ভিড়ল জয়ের বন্দরে। এশিয়া কাপের ১৭তম আসরের শিরোপা উঠল ভারতের হাতে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত। ১৪৭ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ২ বল হাতে রেখে।

ম্যাচের ফল বলছে, জিততে ভারতকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। শেষ ওভারে থ্রিলও কিছুটা জমেছে। তবে আদতে শুরুর ধাক্কা সামলে নেবার পর ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিলো। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন হয়েছে শেষ ওভারেও।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও পাকিস্তান হারের বৃত্ত থেকে বেরোতো পারলো না। উল্টো হারিস রউফদের মতো অভিজ্ঞদের বাজে বোলিংয়ের কারণে বড় ব্যবধানে বিপর্যয় মেনে নিলো। পাকিস্তানকে লজ্জা দিয়ে ৫ উইকেটে জিতে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত।

শুরুতে ব্যাট করতে নেমেই খেই হারায় পাকিস্তান। ২০ ওভার খেলতেও পারেনি দলটি। ১৮ ওভারেই গুটিয়ে গেছে ১৪৬ রানে। ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ভারত শুরুতে কিছুটা খেই হারালেও তিলক ভার্মার কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সূর্যকুমার যাদবের দল।

সঞ্জু স্যামসন আর শিবম দুবের ছোটো ছোটো ইনিংসে ভর করে লো স্কোরিং ম্যাচে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত। তিলকের অর্ধশতক পেরোনো স্কোরই মূলত ভারতকে খেলায় ফিরিয়েছে। পাকিস্তানের বোলাররা তার প্রতিরোধের সামনে হয়ে পড়েন বিষহীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD