রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ঝালকাঠিতে একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাসাটি থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বাইরে যান। সন্ধ্যায় ফিরে তারা বাসার প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে থাকতে পারে। এ সময় বাধা পেয়ে মলিনা রায়কে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত আছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD