বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

মধুখালী

মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান মিঠু

ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় মধুখালী উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজিম নাইম।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্যসহ অসংখ্য নারী ও শিশু উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD