সোমবার | ১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে ছিনতাইয়ের শিকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা শামীমা ইয়াসমিন। তিনি পুলিশ স্টাফ কলেজে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় চক্রের সদস্যরা।

‎‎সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউনহল এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

‎‎শামীমা ইয়াসমিন জানান, শনিবার (৯ মে) দিবাগত রাতে আমি রিকশায় করে সাইন্সল্যাব দিয়ে যাচ্ছিলাম। এ সময় ল্যাবএইড এর সামনে আসতেই পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার ব্যাগ টান দেয়। আমি প্রথমে ভেবেছিলাম আমার রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগেছে। পরে কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। আমি অটোরিকশা নিয়ে দৌঁড়ে ল্যাবএইড পর্যন্ত যাই। কিন্তু সেখানে গিয়ে তাদের পাইনি।

‎‎তিনি আরো জানান, আমার ব্যাগের ভেতর আমার সামস্যাং ব্রান্ডের মোবাইল ফোন এবং জরুরি কাগজপত্র ছিল। এ ঘটনায় আমি ধানমন্ডি থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আজকে তাদের গ্রেফতারের খবর শুনে ধানমন্ডি থানায় এসেছি আমার ফোন উদ্ধার হয়েছে কিনা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা আজকে এ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছি। তাদের হাতেনাতে গ্রেফতারের সময় তারা আমাদের ওপর আক্রমণ করে। আমরা আত্মরক্ষার্থে তাদের ওপর চার রাউন্ড গুলিবর্ষণ করি। এ সময় আমাদের পুলিশ সদস্য আহত হয় এবং তাদের একজন পায়ে গুলিবিদ্ধ হয়।

 

‎‎তিনি আরো বলেন, এ সময় আমরা তাদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো চাপাতি, সামুরাই, চাইনিজ কুড়াল ও খেলনা পিস্তলসহ বিপুল পরিমাণ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD