বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, শ্রী দীনেশ ত্রিবেদী বুধবার বঙ্গভবনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
হাই কমিশনার ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এই দুইটি সার্বভৌম দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ বহুমুখী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।









